নাও চলেছে ওই ভাসে ময়ূরপঙ্খী নাও। কঙ্কা ওতে চলেছে । আকাশে শঙ্খচিল । ওরা যাবে মঙ্গলপুর । নবীন সঙ্ঘের মাঠে হবে চড়ুই ভাতি । ঙ + ক = ঙ্ক ঙ +গ = ঙ্গ ঙ+খ = ঙ্খ ঙ +ঘ = ঙ্ঘ অঙ্ক , শঙ্খ , রঙ্গ , জঙ্ঘা অঙ্কন , জঙ্গল , লবঙ্গ , লঙ্ঘন শব্দার্থ : ময়ূরপঙ্খী— ময়ূরের মত দেখতে নৌকার নাম বিশেষ। নাও—নৌকা।। কঙ্কা— একটি মেয়ের নাম বিশেষ। আকাশ – গগন | শঙ্খচিল—এক রকমের চিলের নাম বিশেষ। মঙ্গলপুর-জায়গা বিশেষ । মাঠ-প্রান্তর ক্ষেত্র। চড়ুইভাতি - বনভোজন। প্রশ্নোত্তর ১. কী ভাসছে? উঃ। ময়ূরপঙ্খী নাও। ২. কে ওতে চলেছে ? উঃ কঙ্কা ৩. কোথায় শঙ্খচিল উড়ছে? উঃ আকাশে। ৪. ওরা কোথায় যাবে? উঃ। মঙ্গলপুর। ৫. কোথায় চড়ুইভাতি হবে? উঃ নবীন সঙ্ঘের মাঠে। মা বিড়াল আর ছানা বিড়াল মা বিড়াল দুটো বাচ্চা নিয়ে চলেছে । বাইরে খুব রোদ। মা খুঁজে বের করল ছায়ার আচ্ছাদন। খুশি হয়ে ছানারা চ্যাটাল নাক ঘষছে মায়ের গায়ে। চ+ চ = চ্চ চ+ছ =চ্ছ চ্য = চ+ য চচ্চড়ি , আচ্ছা , পাচ্য । মোচ্ছব , সাচ্চা , চ্যালা । শব্দার্থ - বিড়াল – গৃহপালিত পশু।...