ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ

ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ যুদ্ধ সাল প্রতিপক্ষ বিজয়ী কলিঙ্গ যুদ্ধ ২৬১ খ্রিঃ পূঃ অশোক ও কলিঙ্গরাজ অশোক হিদাসপিসের যুদ্ধ ৩২৬ খ্রিঃ পূঃ আলেকজান্ডার ও পুরুরাজ আলেকজান্ডার পেলোপনেসিয়ান যুদ্ধ ৪৩১ খ্রিঃ পূঃ স্পার্টা ও অ্যাথেন্স স্পার্টা ম্যারাথনের যুদ্ধ ৪৯০ খ্রিঃ পূঃ অ্যাথেন্স ও পারস্য অ্যাথেন্স প্রথম তরাইনের যুদ্ধ ১১৯১ খ্রিঃ প...

sahaj path prothom vag doshom path । সহজ পাঠ প্রথম ভাগ দশম পাঠ

 সহজ পাঠ প্রথম ভাগ 
দশম পাঠ 

বাঁশগাছে বাঁদর


বাঁশগাছে _____ । যত ঝাঁকা দেয় _____ তত ______। 
ওকে দেখে ______ ভয় পায়, পাছে _______ দেয়।
বাঁশগাছ থেকে লাফ দিয়ে বাঁদর গেল _____ গাছে। কী জানি, কখন _____ দিয়ে নীচে পড়ে।
এইবার বাঁদর _____  পেয়েচে। ভোঁদা ______ ওকে দেখে ডাকচে। _____ ওকে ঢিল ছুঁড়ে তাড়া করেচে।
পাঁচটা বেজে গেচে।
ঝাঁকায় ______  আম নিয়ে ______ গলিতে হেঁকে যায়।
আঁধার হ’লো। ঐ-যে চাঁপাগাছের ফাঁকে বাঁকা ______। আকাশে ঝাঁকে ঝাঁকে_____  উড়ে গেল।
দূরে ঠাকুর-ঘরে ______  বাজে, _______ বাজে। কানাই ছাদে ব’সে ______ বাজায়।
ঐ কে যেন _____।
না, কাঁদা নয়, কাঁটা গাছে  ______ ডাকে।
উত্তর - বাঁদর, ডাল, কাঁপে, পাঁচু , আঁচড় , চাঁপা, ঝাঁপ, ভয়,  কুকুর, খাঁদু , কাঁচা, মধু, চাঁদ ,  হাঁস,  শাঁক, কাঁসি, বাঁশি, কাঁদে , পেঁচা

প্রশ্ন ও উত্তর 

১. পাঁচু কাকে দেখে ভয় পায়?
 পাঁচু বাঁদর কে দেখে ভয় পায়।
২. খাঁদু  বাঁদরকে কি ছুঁড়ে তারা করেছে ?
খাঁদু বাদুড়কে ঢিল ছুড়ে তাড়া করেছে।
৩.  মধু কি নিয়ে গলিতে হেঁটে যায়?
 মধু কাঁচা আম নিয়ে গলিতে হেঁটে যায়। 
৪. চাঁপা গাছের ফাঁকে কি দেখা যায় ?
 চাঁপা গাছে ফাঁকে বাঁকা চাঁদ দেখা যায়। 
৫. আকাশে ঝাঁকে ঝাকে কি উড়ে গেল ?
আকাশে ঝাঁকে ঝাকে হাঁস উড়ে গেল।
৬.  কানাই কি বাজায় ?
কানাই ছাদে বসে বাঁশি বাজায়।
৭. কাটা গাছে কি ডাকে?
 কাটা গাছে পেঁচা ডাকে। 
 

                কত দিন ভাবে ফুল



                       কত দিন ভাবে ফুল            উড়ে যাবো কবে ,

                       যেথা খুসি সেথা যাবো          ভারী মজা হবে ।

                       তাই ফুল একদিন              মেলি দিল ডানা ,

                       প্রজাপতি হ ' লো , তারে        কে করিবে মানা!
                       রোজ রোজ ভাবে ব ' সে         প্রদীপের আলো

                       উড়িতে পেতাম যদি             হ ত বড়ো ভালো ।

                       ভাবিতে ভাবিতে শেষে           কবে পেলো পাখা ,

                       জোনাকি হ ' লো সে —         ঘরে যায় না তো রাখা ।
                       পুকুরের জল ভাবে ,            চুপ ক ' রে থাকি ,

                       হায় হায় , কী মজায়           উড়ে যায় পাখী ।

                       তাই একদিন বুঝি                ধোঁয়া-ডানা মেলে

                       মেঘ হয়ে আকাশেতে             গেল অবহেলে ।
                       আমি ভাবি ঘোড়া হয়ে           মাঠ হবো পার ,

                       কভু ভাবি মাছ হয়ে            কাটিব সাঁতার ।

                       কভু ভাবি পাখী হয়ে           উড়িব গগনে ।

                       কখোনো হবে না সে কি         ভাবি যাহা মনে ?


 
১. ফুল কি মেলে দিল?
 ফুল একদিন ডানা মেলে দিল।
২. কে পাখা পেল?
 প্রদীপের আলো পাখা পেল।
৩. পুকুরের জলে কি মেলে দিল?
পুকুরের  জল ধোঁয়া ডানা মেলে দিল। 
৪. কবিতার  শিশুদের কি দিয়ে মাঠ পার হবে ভেবেছিল?
 শিশুটি ঘোড়া হয়ে মাঠ পার হবে ভেবেছিল।
৫. কবিতার শিশুটি মাছ হয়ে কি করতে চেয়েছিল ?
কবিতার  শিশুটি সাঁতার কাটতে চেয়েছিল। 
৬. শিশুটি পাখি হয়ে কি করতে চেয়েছিল? 
শিশুটি পাখি হয়ে আকাশে উড়ে যেতে চেয়েছিল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নরহরি দাস। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী । Narahari Das । upendra kishore roy chowdhury

Twinkle, twinkle little star । Two little hands to clap, clap, clap । class one english

মুনিরাম মুন্‌সি মুনিরাম মুন্‌সি কোমরেতে ঘুনসি নাক দিয়ে শাক খায় । muniram munsi muniram munsi