কবিতা: সবার আমি ছাত্র কবি : সুনির্মল বসু কবি পরিচিতি : কবি সুনির্মল বসু ১৯০২ সালে বিহারের গিরিডিতে জন্মগ্রহণ করেন। ছোটোদের জন্য তিনি অনেক ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি লিখেছেন। তিনি রূপকথা, ভ্রমণকাহিনি প্রভৃতি লিখে জনপ্রিয়তা লাভ করেন। তাঁর প্রথম কবিতাগ্রন্থ ‘হাওয়ার দোলা'। ছবি আঁকাতে তিনি সমান দক্ষ ছিলেন। তাঁর লেখা বিখ্যাত বইগুলি হলো ছানাবড়া, ছন্দের টুট্টোং, বীর শিকারি, বেড়ে হতা, হইচই, কথাশেখা ইত্যাদি। ১৯৫৬ সালে তাকে ‘ভুবনেশ্বরী পদক’ দিয়ে সম্মানিত করা হয়েছিল। ১৯৫৭ সালের ২৫ ফেব্রুয়ারি কবি সুনির্মল বসুর জীবনাবসান হয়। সারমর্ম : এই বিরাট পৃথিবী কবির কাছে একটি শিক্ষালয়। পৃথিবীর নানা জিনিস থেকে তিনি প্রতিনিয়ত শিক্ষা গ্রহণ করেন, আকাশের কাছে তিনি উদার হওয়ার শিক্ষা পেয়েছেন, বাতাস তাঁকে শিখিয়েছে কর্মী হতে। পাহাড় তাঁকে শেখায় মৌন ও মহান হতে। খোলা মাঠকে দেখে তিনি দিলখোলা হবার শিক্ষা লাভ করেন। সূর্যের কাছ থেকে তিনি পান আপন তেজে জ্বলতে থাকার শিক্ষা, চাঁদকে দেখে তিনি শেখেন মিষ্টি হেসে মধুর কথা বলতে। সাগরকে দেখে নিজের অন্তরকে তিনি রত্ন আকর বা রত্নের খনি গড়ে তুলতে উৎসাহ লা...